দাউদকান্দিতে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার

কুমিল্লার দাউদকান্দিতে বিদেশি পিস্তলসহ মোঃ রাসেল (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগষ্ট) বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার সদর উত্তর ইউনিয়নের হাসনাবাদ ভিটিকান্দি গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। 

রাসেল ওই গ্রামের জজ মিয়ার ছেলে।

দাউদকান্দি মডেল থানার ওসি সাজেদুল ইসলাম জানান, সদর উত্তর ইউনিয়নের হাসনাবাদ ভিটিকান্দি গ্রামের জনৈক শফিউল্লাহ মুন্সি বাড়ীর সামনে রাস্তার উপর থেকে সন্দেহজনকভাবে  রাসেল মিয়াকে আটক করা হয়। পরে তার হাতে থাকা ব্যাগ তল্লাশী করে একটি বিদেশি পিস্তল,  দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, আটক রাসেল মিয়ার নামে হত্যা ও দস্যুতাসহ চারটি মামলা রয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা  প্রক্রিয়াধীন।