৯৭ রানে আউট অংকন 'এ' দলের নেতৃত্বে

দক্ষিণ আফ্রিকায় আগামী নভেম্বরে দুই টেস্টের সফর বাংলাদেশ দলের। সেই সফরকে মাথায় রেখে দক্ষিণ আফ্রিকা 'এ' দলের সঙ্গে একটি সিরিজ খেলতে বাংলাদেশ 'এ' দলে কয়েকজন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা হয়েছে যারা আগে টেস্ট খেলেছেন জাতীয় দলের হয়। তারা হচ্ছেন মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাহাদাত হোসেন দিপু, হাসান মুরাদ, নাঈম হাসান এবং মাহিদুল ইসলাম অংকন। অংকন এই দলটির নেতৃত্ব দেবেন।

এরই মধ্যে বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে আছেন অংকন। সাথে জাকির হাসান, নাঈম হাসান। 'এ' দল ঘোষণার আগে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে চার দিনের ম্যাচে অল্পের জন্য সেঞ্চুরি মিস করেভেন আজ অংকন। ২২৩ বল খেলে ৯৭ রানে আউট হন তিনি।

এই দলের পেসার এনামুল হক, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন ও কালাম সিদ্দিকী আলিন ডাক পেয়েছেন 'এ' দলে।

আগামী ২৩ আগস্ট থেকে চার দিনের দুটি আনঅফিসিয়াল টেস্ট ম্যাচ খেলবে 'এ' দল স্বাগতিক দলের সঙ্গে। এরপর রয়েছে তিনটি ওয়ানডে। 

বাংলাদেশ ‘এ’ দল

মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, হাসান মুরাদ, নাঈম হাসান, এনামুল হক, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, কালাম সিদ্দিকী আলিন।