সাইফের নায়িকা কিয়ারা!

এবার ছোট নবাব’খ্যাত বলিউড অভিনেতা সাইফ আলি খানের নায়িকা হচ্ছেন কিয়ারা আদভানি। থ্রিলার ঘরানার এই সিনেমাটি নির্মাণ করবেন কণিকা ঢিলো। জানা গেছে, সিনেমার প্রযোজনার দায়িত্বে রয়েছে ‘এক্সেল এন্টারটেনমেন্ট’। বর্তমানে চিত্রনাট্যের কাজ চলছে। চলতি বছরের শেষের দিকে শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। 

সাইফ-কিয়ারাকে মাথায় রেখেই চিত্রনাট্য তৈরি করছেন কণিকা ও তার টিম। ফলে পর্দায় এই জুটির রসায়ন কেমন হবে, তা নিয়ে এরই মধ্যে কৌতূহল তৈরি হয়েছে দর্শকমহলে। সিনেমার নাম এখনও ঠিক হয়নি। এমনকি সিনেমার গল্পও গোপন রাখা হচ্ছে। চিত্রনাট্যের কাজ শেষ হলেই ছবির বিস্তারিত জানা যাবে— এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা।