লক্ষ্মীপুর 

বেকারি মালিকের লাখ টাকা জরিমানা

লাইসন্সে না থাকাসহ বিভিন্ন অপরাধে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিউ তৃপ্তি বেকারির স্বত্বাধকিারী আলী হোসনে হৃদয়কে এক লাখ টাকা জরিমান করেছেন নির্বাহী ম্যজিস্ট্রেট আরাফাত হোসন। বুধবার (১৯ আগস্ট) দুপুরে দাসরেহাট বাজার এলাকায় ওই প্রতিষ্ঠানে অভিযান চালনো হয়। 

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষরে সহকারী পরিচালক সুমধুর চক্রর্বতী জানান, বুধবার দুপুরে জেলা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই) লক্ষ্মীপুরের তথ্যের ভিত্তিতে লাইসন্সে না থাকা, খাবারে স্যাকারিন ব্যবহার, খাবারের মোড়কে তারিখ না থাকাসহ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে লক্ষ্মীপুর জেলা প্রশাসক নির্বাহী ম্যাজস্ট্রিটে আরাফাত হোসন নিউ তৃপ্তি বেকাররি স্বত্বাধকিারী আলী হোসনে হৃদয়কে জরিমানা করেন।

অভিযানকালে আরও উপস্থিত ছিলেন র‌্যাব-১১, পুলিশ ও আনসার সদস্যরা। এছাড়া জব্দ করা মালামাল তাৎক্ষণিক বিনষ্ট করা হয়েছে বলে জানান তিনি।