সাতক্ষীরার শ্যামনগরে গাছ ভেঙে পুকুরে পড়ে লাইলী বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার আটুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত লাইলী বেগম (৩৫) ওই গ্রামের মো. মোশাররফ হোসেনের স্ত্রী।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল ইসলাম পাটোয়ারী জানান, দুপুরে রান্নার জন্য লাইলী বেগম নিজ বাড়ির পাশে পুকুরপাড়ে থাকা একটি শিশুফুল গাছে উঠে জ্বালানি কাঠ সংগ্রহ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি গাছ থেকে সরাসরি পুকুরের পানিতে ডালপালার মধ্যে পড়ে যান। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং পারিবারিকভাবে দাফন সম্পন্ন হয়েছে বলে জানান ওসি।