কিশোরগঞ্জে কনসার্ট বন্ধ করে দিল ইমাম উলামা পরিষদ

কিশোরগঞ্জে ইমাম-উলামা পরিষদের আপত্তির মুখে বন্ধ হয়ে গেছে কনসার্ট। এই কনসার্টে গান গাওয়ার কথা ছিল অ্যাশেজ ব্যান্ড ও কণ্ঠশিল্পী নোবেলের। গতকাল বুধবার জেলা শহরের পুরনো স্টেডিয়ামে আলিশান রেস্টুরেন্টের উদ্যোগে এ কনসার্টের আয়োজন করা হয়েছিল। গত সোমবার এ কনসার্ট আয়োজনের ঘোষণার পর মঙ্গলবার অনুষ্ঠান বন্ধের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করে ইমাম-উলামা পরিষদ কিশারগঞ্জ সদর উপজেলা শাখা।

কিশোরগঞ্জ সদর উপজেলা শাখা ইমাম-উলামা পরিষদের সভাপতি মাওলানা আহমাদুল্লাহ স্বাক্ষরিত আবেদনে বলা হয়, কিশোরগঞ্জ পুরনো স্টেডিয়ামে শরিয়তবিরোধী গান-বাজনার অনুষ্ঠান হতে যাচ্ছে। প্রকাশ্যে এ ধরনের অনুষ্ঠান আল্লাহ তা’আলার আজাব আসার কারণ। যদি এ রকম প্রোগ্রাম অনুষ্ঠিত হয় তাহলে পরিস্থিতি ঘোলাটে হওয়ার আশঙ্কা রয়েছে।