কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি

এমএলএস-এর বুধবারের রোমাঞ্চকর ম্যাচে ফিলডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। তবে ম্যাচের ফলকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ইন্টার মায়ামির আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির মেজাজ হারানোর একটি ঘটনা।
 
ম্যাচের প্রথমার্ধে একটি চোখধাঁধানো গোল করে দলের ২-১ ব্যবধানের লিড নিশ্চিত করেছিলেন মেসি, পাশাপাশি করিয়েছিলেন ড্যানিয়েল পিন্টারের সমতাতসূচক গোলটি।
 
তবে দ্বিতীয়ার্ধে মাঠের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মাঠের এক প্রান্তে অফ-দ্য-বল পজিশনে ফিলডেলফিয়া ইউনিয়নের কুইন সুলিভানের এক মুভমেন্ট নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মেসি। তার দাবি ছিল সুলিভান তাকে কনুই দিয়ে আঘাত করার চেষ্টা করেছেন।
 
ভিডিওতে দেখা যায়, সুলিভান ক্ষমা চাইতে অস্বীকৃতি জানালে এবং কোনো প্রতিক্রিয়া না দেখালে মেসি কিছুটা নিয়ন্ত্রণ হারান।এবং পাশ থেকে সুলিভানের মাথার পেছনে থাপ্পড় মারেন।

 

এই ঘটনায় ক্ষুব্ধ সুলিভান মেসির দিকে তেরে যান এবং হাতাহাতির উপক্রম হয়। পরবর্তীতে রেফারি ও অন্য খেলোয়াড়রা এসে পরিস্থিতি শান্ত করেন।
 
রেফারি মেসি তাৎক্ষণিক কার্ড বা শাস্তি পাননি। তবে নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে এমএলএস ডিসিপ্লিনারি কমিটি ব্যবস্থা নিতে পারে:
 
  • ২ ম্যাচের নিষেধাজ্ঞা: অফ-দ্য-বল কোনো সহিংস আচরণ বা প্রতিপক্ষকে আঘাতের ঘটনা যদি রেফারির চোখ এড়িয়ে যায়, তবে রিভিউ শেষে এমএলএস ডিসিপ্লিনারি কমিটি সাধারণ নিয়মে সর্বোচ্চ ২ ম্যাচের নিষেধাজ্ঞা প্রদান করতে পারে।
  • অর্থদণ্ড বা সতর্কবার্তা: যদি কমিটি মনে করে অপরাধটি খুব গুরুতর ছিল না, তবে মূল ম্যাচ থেকে বাদ না দিয়ে গোপন জরিমানা বা নির্দিষ্ট মেয়াদের জন্য ‘ভায়োলেন্ট কনডাক্ট ওয়ার্নিং’ (সহিংস আচরণের সতর্কতা) দিয়ে প্রোপেটরি পিরিয়ডে রাখতে পারে।
২০২৬ মৌসুমে ইন্টার মায়ামির হয়ে এখন পর্যন্ত ১৩টি গোল ও ৮টি অ্যাসিস্ট করেছেন মেসি। শিরোপা জয়ের দৌড়ে মায়ামির জন্য তিনি মূল ভরসা হলেও, ভিডিও রিভিউতে অপরাধ প্রমাণিত হলে পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তাকে মাঠের বাইরে কাটাতে হতে পারে।