রুহুল কবির রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, কুড়িগ্রামে মিষ্টি বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় রুহুল কবির রিজভীকে অভিনন্দন জানিয়ে কুড়িগ্রামে মিষ্টি বিতরণ করা হয়েছে। 
 
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে শহরের কলেজ মোড় এলাকায় সাধারণ মানুষ, পথচারী ও রিকশাচালকদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
 
কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবুর পক্ষ থেকে এ আয়োজন করা হয়। মিষ্টি বিতরণের সময় স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
 
শফিকুল ইসলাম বেবু বলেন, রুহুল কবীর রিজভী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত করায় কুড়িগ্রামের নেতা-কর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহ তৈরি হয়েছে। সেই আনন্দ সাধারণ মানুষের সঙ্গে ভাগ করে নিতেই মিষ্টি বিতরণের আয়োজন করা হয়েছে।
 
এ সময় নেতাকর্মীরা পথচারী, রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন।