আলভারেজকে আর্সেনালে যেতে দিতে রাজি আতলেতিকো, কিন্তু..

আতলেতিকো মাদ্রিদে আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজের ভবিষ্যৎ ঘিরে তৈরি হওয়া নাটকীয়তা এখন চরম পর্যায়ে পৌঁছেছে। অবশেষে আলভারেজকে বিক্রি করতে নীতিগতভাবে রাজি হয়েছে আতলেতিকো কর্তৃপক্ষ। তবে ক্লাব তাকে ইংলিশ প্রিমিয়ার লিগের দল আর্সেনালে পাঠাতে চাইলেও, তাতে সরাসরি ‘না’ করে দিয়েছেন আলভারেজ স্বয়ং। তার স্পষ্ট অবস্থান—তিনি গ্যাং ছাড়লে কেবল বার্সেলোনাতেই যোগ দেবেন।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো- জানাচ্ছে, কাতালান ক্লাব বার্সেলোনাকে এড়াতে এবং দলবদলের বাজার বন্ধ হওয়ার আগে দ্রুত বিকল্প স্ট্রাইকার নিশ্চিত করতে আর্সেনালের বড় অঙ্কের প্রস্তাবে রাজি হয়েছে আতলেতিকো বোর্ড। এতে করে প্রিমিয়ার লিগের ক্লাবটি থেকে সোর্সিং করে বিকল্প হিসেবে সুইডিশ স্ট্রাইকার ভিক্টর গিওকারেসকে সই করানোর পরিকল্পনা ছিল কোচ ডিয়েগো সিমেওনের।

তবে প্রিমিয়ার লিগ ছেড়ে স্পেনে আসা আলভারেজ আবার ইংল্যান্ডে ফিরতে একবাক্যে অস্বীকৃতি জানিয়েছেন। বার্সেলোনায় যোগ দেওয়ার স্বপ্নে অনড় থেকে আর্সেনালের দেওয়া প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। ক্লাবের এমন সিদ্ধান্তে আলভারেজের তীব্র অসন্তোষ প্রকাশ পেয়েছে।

আলভারেজ প্রকাশ্যে ও গোপনে বার্সেলোনায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেও আতলেতিকোর প্রধান নির্বাহী মিগুয়েল আনহেল গিল মারিন কাতালানদের কাছে তাকে বিক্রি না করার সিদ্ধান্তে অটল। এর আগে রিয়াল মাদ্রিদের ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিয়ে গিল মারিন সাফ জানিয়ে দিয়েছিলেন, ২০০ মিলিয়ন ইউরো দিলেও তারা আলভারেজকে ছাড়বেন না।

লা লিগায় মালাগার বিরুদ্ধে আতলেতিকোর সর্বশেষ ২-০ গোলের জয়ের ম্যাচে আলভারেজকে স্কোয়াডে রাখা হয়নি। ম্যাচের সময় সমর্থকদের একাংশ তাকে নিয়ে ক্ষোভ প্রকাশ করলেও কোচ সিমেওনে জানিয়েছেন, দলে থাকা পর্যন্ত তাকে গুরুত্ব দেওয়া হবে, তবে দলবদলের চূড়ান্ত সিদ্ধান্ত বোর্ডের হাতে।

১ সেপ্টেম্বর দলবদলের বাজার বন্ধ হওয়ার আগে আলভারেজ ও আতলেতিকোর এই মুখোমুখি অবস্থান কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন নজর ফুটবল বিশ্বের।