মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন আরও চারজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে বঙ্গভবনের দরবার হলে তারা শপথ গ্রহণ করেছেন।

রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন মন্ত্রীদের শপথ পড়ান।

নতুন চার মন্ত্রী হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের এমপি আবদুল মঈন খান, জাতীয় পাটির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

এ ছাড়া বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পদোন্নতি পেয়ে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।