বৃষ্টির দিন

লেখা ও আঁকা : পরমা প্রকৃতি

শিক্ষার্থী, পঞ্চম শ্রেণি, নালন্দা উচ্চ বিদ্যালয়, ধানমণ্ডি, ঢাকা

বৃষ্টি পড়ে টুপটাপ,

মেঘেরা করে ধুপধাপ,

ময়ূর নাচে পাখা মেলে,

ব্যাঙরা তখন বেড়ায় খেলে।

বৃষ্টি পড়ে সারা বেলা,

ডুবলো বলে সব জেলা,

বৃষ্টির দিনে খিচুড়ি হয়,

বায়ু তখন মন্থর বয়।