ডাকসু ভিপি বললেন

ক্যাম্পাসে মারামারি চাঁদাবাজি শূন্যের কোটায় এনেছি

দায়িত্ব নেওয়ার পর ক্যাম্পাসে নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ভিপি সাদিক কায়েম। তার দাবি, গত ১১ মাসে ক্যাম্পাসে মারামারি, হানাহানি, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও রাহাজানির মতো কর্মকা- শূন্যের কোটায় নামিয়ে আনা হয়েছে।

গতকাল শুক্রবার পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডাকসু ভিপি বলেন, গত ১১ মাসে ডাকসুতে দায়িত্ব নেওয়ার পরে আমরা যে কাজ করেছি বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের ইতিহাসে সে কাজ অন্যরা করতে পারে নাই। তিনি বলেন, শতকরা ৯৩ শতাংশ শিক্ষার্থী মনে করে ডাকসুতে আমরা দায়িত্ব নেওয়ার পরে ক্যাম্পাসে সবচেয়ে নিরাপদে রয়েছে নারীরা। ক্যাম্পাসের মধ্যে সব ধরনের মারামারি-হানাহানি-চাঁদাবাজি-টেন্ডারবাজি-রাহাজানি আমরা শূন্যের কোটায় নিয়ে এসেছি।