নবনিযুক্ত তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করে শ্রদ্ধা জানিয়েছেন।
শনিবার (২২ আগস্ট) দুপুর ৩টা ৩০ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তিনি দুই নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে তথ্যমন্ত্রী মরহুম নেতাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করেন।
এ সময় তিনি দেশের শান্তি, সমৃদ্ধি, গণমাধ্যমের স্বাধীনতা ও উন্নয়নে সততার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দেন।
শ্রদ্ধা নিবেদনের সময় বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।