রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় তালাবদ্ধ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক, তার স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে বাড়িটির তালা ভেঙে মরদেহগুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি নাজমুল কাদের। নিহতরা হলেনÑ গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে প্রার্থী চক্রবর্তী ও ছেলে প্রীয়ম চক্রবর্তী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় বিষয়টি নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চারজনের মরদেহ দেখতে পায়।