নীলফামারী চেম্বার অব কমার্সে নতুন নেতৃত্ব

সভাপতি মাহবুব, সিনিয়র সহসভাপতি রাজ ও সহসভাপতি স্বপন

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর ২০২৬-২০২৮ মেয়াদে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা শহরের রাবেয়া বালিকা বিদ্যা নিকেতন কেন্দ্র নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত সাড়ে ৮টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচনী বোর্ডের প্রধান এ্যাড. আবু মোহাম্মদ সোয়েম।

সভাপতি পদে প্রার্থী ছিলেন তিনজন। ফলাফলে ৪ ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত হয়েছেন নীলফামারী পৌর বিএনপির সাবেক সভাপতি ও জেলা দোকান মালিক সমিতির সভাপতি মাহবুব উর রহমান। তিনি ২৮০টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও নীলফামারী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সোহেল পারভেজ। তিনি ভোট পান ২৭৬টি। তৃতীয় স্থানে জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) এর জেলা কমিটির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ পেয়েছেন ২৪ ভোট।

সিনিয়র সহ সভাপতি পদে প্রার্থী ছিলেন দুইজন। এতে ৩৬১ ভোট পেয়ে নির্বাচন হন রাজ কুমার পোদ্দার। তার নিকটতম মো. আবু সালেহ (সোহেল রানা) ভোট পান ২১৪।

সহসভাপতি পদে ছিলেন তিনজন। এরমধ্যে ৩৮৭ ভোট পেয়ে মো. আকতার হোসেন স্বপন নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ফরহানুল হক ১৩১ ভোট পেয়েছেন।

এছাড়া নির্বাচনে নির্বাহী সদস্য (সাধারণ গ্রুপ) ১২জন সদস্যের মধ্যে নির্বাচিত হয়েছেন- মো. গোলাম মোস্তফা রঞ্জু, মো. মুক্তার হোসেন, সুশান্ত কুমার, মো. হাসানুজ্জামান, মো. তারিকুল আলম, তাপস কুমার সাহা, মো. মনিরুজ্জামান চৌধুরী, মো. রেজওয়ান আহমেদ, মো. সাকিল আহমেদ, মো. আকিবুর রহমান, মো. মশগুল ইসলাম, মো. মাহবুবর রহমান মনি। এ পদে প্রতিদ্বন্দ্বীতা করেছেন ১৮ জন প্রার্থী।

সহযোগী সদস্য গ্রুপে নির্বাচিত হয়েছেন- মো. আবুল কালাম মিঠু, মোহাম্মদ মমতাজ, মোবাশ্বের আলম প্রিন্স, মো. মতিয়ার রহমান, মো. আজিজুল ইসলাম। এ পদে প্রতিদ্বন্দ্বীতা করেছেন ৮ জন প্রার্থী।

এছাড়া নির্বাহী সদস্য (ট্রেড) দুইটি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় দুইজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তারা হলেন বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ), নীলফামারী জেলার সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার ও জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব)নীলফামারী জেলার সভাপতি আব্দুল মোমিন।

নির্বাচনী বোর্ডের প্রধান আবু মোহাম্মদ সোয়েম এসব তথ্য নিশ্চিত করে বলেন, কোন ধরণের প্রতিবন্ধকতা ছাড়াই প্রভাবমুক্ত থেকে নিস্বার্থভাবে এবং স্বচ্ছতার সাথে এ নির্বাচন সম্পন্ন করা হয়েছে। নির্বাচনে ৬৮৪ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেছেন ৫৯০ জন। ১০ ভোট বাতিল হয়েছে।

উল্লেখ যে, দ্বিবার্ষিক এই নির্বাচনে মোট ২২টি পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।