ম্যাকাই টেস্টে দ্বিতীয় দিনের সকালে আরো ৪৫ রান যোগ করেছে অস্ট্রেলিয়া। ক্যামেরুন গ্রিনকে শরীফুল ইসলাম দ্রুত আউট করলেও নাথান লায়ন জশ হ্যাজেলউডকে নিয়ে শেষ জুটিতে বাংলাদেশকে হতাশ করে আরো ২৪ রান যোগ করেন। শেষ পর্যন্ত তাইজুল ইসলাম ২১০ রানে মুড়িয়ে দেন অজিদের ইনিংস। তাই অস্ট্রেলিয়ার লিড দাড়ায় ১৪৬।
গতকাল যেখানে শেষ করেছিলেন, আজ সেখান থেকেই শুরু করেছিলেন শরীফুল। প্রথম আধঘণ্টা যদিও হতাশাতেই কেটেছে বাংলাদেশের।
৪৮তম ওভারে দুর্দান্ত এক ডেলিভারিতে গ্রিনকে ফিরিয়ে দেনন শরীফুল, ধারাভাষ্যকক্ষ থেকে যেটার বণর্ণা এসেছে এভাবে ‘নব্বইয়ের দশকে ওয়াসিম আকরামের মতো ডেলিভারি।’
বাংলাদেশের প্রথম পেসার হিসেবে ৭ উইকেট পেলেন শরীফুল। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৭ রানে ৬ উইকেট পেয়েছিলেন শাহাদাত হোসেন, সেটিই এতদিন ছিল পেসারদের মধ্যে সেরা বোলিং ফিগার। শরীফুলের বোলিং ফিগার দাড়ায়: ১৫-৩-৪৮-৭।
টেস্টে ৭ উইকেট আছে দুবার সাকিব আল হাসানের। আর একমাত্র ৮ উইকেট যার সেই তাইজুলই শেষ পর্যন্ত গুটিয়ে দেন অস্ট্রেলিয়াকে হ্যাজেলউডকে আউট করে।