ইলিয়াস আলী গুম

গ্রেপ্তার দেখানো হলো উইং কমান্ডার সাইফুরকে

১৪ বছর আগে বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

রবিবার (২৩ আগস্ট) সাইফুরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ হাজির করা হয়। এ সময় তাকে গ্রেপ্তার দেখাতে আবেদন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আসামিপক্ষের জামিনের আবেদন করেন আইনজীবী তাবারক হোসেন ভূঁইয়া। শুনানির পর ট্রাইব্যুনাল আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এর আগে গত ৯ আগষ্ট সাইফুরকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছিল ট্রাইব্যুনাল-১। 

২০১২ সালের ১৭ এপ্রিল গভীর রাতে ঢাকার বনানী এলাকা থেকে ইলিয়াস আলী ও তার গাড়ি চালককে তুলে নেওয়া হয়। পরে তাদের আর খোঁজ মেলেনি। ইলিয়াস আলী যখন নিখোঁজ হন বিমান বাহিনীর তখনকার স্কোয়াড্রন লিডার সাইফুর রহমান র‌্যাবের গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন।