মেহেরপুরে বন্ধুকে চা খেতে দোকানে বসিয়ে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় আওয়ামী লীগ নেতা কলিম উদ্দিন ওরফে কালুকে যাবজ্জীবন সশ্রম কারাদ- দিয়েছে মেহেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই সঙ্গে ৫ লাখ টাকা অর্থদ- অনাদায়ে আরও ১ বছর কারাদ- দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। তবে রায় শুনে পুলিশ প্রহরায় দ-িত আওয়ামী লীগ নেতাকে এজলাস থেকে কারাগারে নেওয়ার সময় আসামি জ্ঞান হারিয়ে ফেলেন। দ্রুত তাকে পুলিশ ভ্যানে পুলিশ সদস্যরা চিকিৎসার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসা শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল রবিবার মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলী মাসুদ শেখ এ রায় ঘোষণা করেন। দ-প্রাপ্ত কলিম উদ্দিন কালু মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃত আব্দুল ম-লের ছেলে। তিনি পিরোজপুর ইউনিয়ন পরিষদের প্রভাবশালী ইউপি সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।
আদালতের পিপি মুস্তাফিজুর রহমান তুহিন জানান, ২০২৩ সালে ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার পিরোজপুর গ্রামে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা কলিম উদ্দিন তার বন্ধু রিপনকে চা খাওয়ানোর কথা বলে গ্রামের একটি দোকানে বসিয়ে বন্ধুর বাড়িতে প্রবেশ করে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ করে। দোকান থেকে বাড়ি ফিরে বন্ধু কালু নিজ স্ত্রীকে ধর্ষণ করছে দেখতে পায়। তখন কালু বন্ধুর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ঘটনার পর ধর্ষিতার মা বাদী হয়ে ঐ সালের ২১ ডিসেম্বর কালুকে আসামি করে সদর থানায় ধর্ষণ মামলা করেন। পুলিশ ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা, ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি ও ডিএনএ পরীক্ষা সম্পন্ন করে দীর্ঘ তদন্ত শেষে ধর্ষণের অভিযোগ এনে চার্জশিট দেয়।