ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ১২-১৪ সেপ্টেম্বর ২০২৬ ঢাকার নভোথিয়েটারে হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’। উদ্ভাবক, শিল্পপ্রতিষ্ঠান, শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট সব অংশীদারকে এক ছাদের নিচে এনে একটি সমন্বিত উদ্ভাবনী ইকোসিস্টেম গড়ে তোলা এবং দেশের অর্থনীতিকে ‘ট্রিলিয়ন-ডলার’ সমৃদ্ধির দিকে এগিয়ে নেওয়াই এই মেলার মূল লক্ষ্য। ওহহড়াধঃব ঃড় গধৎশবঃ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিতব্য মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় মেলায় থাকবে ১৫০ টিরও অধিক ইনোভেশন শোকেস, যেখানে তরুণ ও অভিজ্ঞ উদ্ভাবকদের উদ্ভাবনী প্রযুক্তির মেলবন্ধন ঘটবে। এ ছাড়া থাকবে ১৫টিরও অধিক সেশন ও ডায়ালগে খাতসংশ্লিষ্ট বিষয় নিয়ে বিশেষজ্ঞ প্যানেলের আলোচনা সেশন। মেলায় অংশগ্রহণ করবে পঞ্চাশের অধিক দেশি-বিদেশি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়, ইন্ডাস্ট্রি এক্সপার্টস, শিল্প ও বাণিজ্যিক খাতের স্বনামধন্য প্রতিষ্ঠান। ইন্ডিভিজুয়্যাল/শিক্ষার্থী/গবেষক, বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান, করপোরেট/ইন্ডাস্ট্রি/এমএনসি, সরকারি সংস্থা/আইএনজিও/এনজিও, এসএমই/সার্ভিস প্রোভাইডার, স্টার্ট-আপ/আইডিয়া ইনকিউবেটর এবং গ্রিন এন্টারপ্রেনারদের মেলার নিবন্ধন করে প্রদর্শনীতে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। প্রদর্শনীতে অংশ নেওয়ার জন্য নিবন্ধনের শেষ সময় : ৩০ আগস্ট ২০২৬। নিবন্ধনের ওয়েবসাইট : www.innovationfairbd.org|