সামরিক প্রশিক্ষণ শিবিরের এক সহকর্মী বিটিএস সদস্য কিম তাই-হিউংকে (ভি) নিয়ে বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করলে ভক্তদের মধ্যে বিতর্ক তৈরি হয়। ভিডিওতে গোপনীয়তা ক্ষুণ্ন হচ্ছে ভেবে কিছু ভক্ত অসন্তোষ প্রকাশ করেছে। এ নিয়ে সোসাল মিডিয়া ভি নিজেই একটি দীর্ঘ পোস্ট দিয়ে সেই সহযোদ্ধার সমর্থনে মুখ খুলেছেন এবং সবাইকে শান্ত থাকার অনুরোধ জানান।
সম্প্রতি ভির এক সামরিক প্রশিক্ষণসঙ্গী ইনস্টাগ্রামে তাকে নিয়ে প্রায় আটটি ভিডিও আপলোড করেন। ভিডিওগুলোতে তাদের বুট ক্যাম্পের বিভিন্ন স্মৃতি ও ভির ভালো আচরণের কথা বলা হয়েছিল। খবর দ্য চোসুন ডেইলি
তবে এই ধরনের ভিডিও শেয়ার করা ভির ব্যক্তিগত জীবনের গোপনীয়তা ভঙ্গ বলে মনে করছেন বিটিএস ভক্ত কিছু আর্মি (বিটিএসের অফিসিয়াল ফ্যান ক্লাব)। অতিরিক্ত ভিউ পাওয়ার জন্য ব্যক্তিগত স্মৃতিগুলো এভাবে ব্যবহার করা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে।
তবে প্রতিক্রিয়া ভি মন্তব্য করে যে তিনি ভিডিওগুলো বেশ উপভোগ করেছেন এবং ওই সহকর্মীর উদ্দেশ্য ভালো ছিল। তিনি সহযোদ্ধাকে প্লাটুনের সেরা ‘এসিস’বা সৈন্যদলের সেরা সহায়ক বা প্লাটুনের সেরা হিসেবে উল্লেখ করেন এবং নেতিবাচক মন্তব্যে ভেঙে না পড়ার পরামর্শ দেন।
একই সঙ্গে ভক্তদের উদ্বেগের বিষয়টিও স্বীকার করে ভি বলেন যে ভিন্ন দৃষ্টিকোণ থেকে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, তবে সবার সব কথা মনে নেওয়া ঠিক নয়।