এনআরবি ওয়ার্ল্ড ২০২৬-২০২৮ মেয়াদের জন্য নবনির্বাচিত নির্বাহী কমিটি ঘোষণা করেছে। এতে বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রবাসী বাংলাদেশি, উদ্যোক্তা, ব্যবসায়ী নেতা, পেশাজীবী, শিক্ষাবিদ, বিনিয়োগকারী ও কমিউনিটি নেতৃবৃন্দ স্থান পেয়েছেন।
মোহাম্মদ শহীদুজ্জামান সভাপতি এবং মোয়াজ্জেম এইচ. চৌধুরী সংগঠনের মহাসচিব নির্বাচিত হয়েছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উপদেষ্টা প্যানেলে রয়েছেন ড. কালী প্রদীপ চৌধুরী, ইকবাল আহমেদ ওবিই ডিবিএ, গোলাম ফারুক ভূঁইয়া, শাহ নওয়াজ এমবিএ, ফয়সাল চৌধুরী এমবিই এমএসপি, এইচ এম ইকবাল, মো. জহিরুল ইসলাম, গিয়াস আহমেদ, ইঞ্জিনিয়ার আবুবকর হানিফ এবং সাজ্জাদ রশিদ।
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টদের মধ্যে রয়েছেন নাহিদুল খান, ড. শেখ আলীমুজ্জামান, ড. ওয়ালি তাসার উদ্দিন এমবিই ডিবিএ এফআরএসএ, এম মুরাদ ইউসুফ এমবিএ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনায়েত রহমান, ইঞ্জিনিয়ার বদলুর রহমান খান, বশির আহমেদ, সৈয়দুর রহমান রানা, ড. এম জি মওলা মিয়া এমবিই এফআইএম এমসিএম, আবুল হোসেন সিআইপি, রফিক খান সিআইপি, ডিউক খান, আরিফ আহমেদ আশরাফ, মাসুদুর রহমান, উমাইরা আহমেদ, রেহান রেজা এবং মোহাম্মদ আয়ুব আলী। এছাড়াও পরিচালক ও নির্বাহী সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে।
নতুন নেতৃত্বের মূল লক্ষ্য হবে এনআরবি ওয়ার্ল্ডের আন্তর্জাতিক নেটওয়ার্ক সম্প্রসারণ, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পৃক্ততা জোরদার করা, বিনিয়োগ ও ব্যবসার সুযোগ সৃষ্টি, জ্ঞান ও দক্ষতার বিনিময় বৃদ্ধি এবং বাংলাদেশ ও বিশ্বের প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে অর্থনৈতিক ও পেশাগত সম্পর্ক আরও শক্তিশালী করা।