চোলাই মদসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের পূর্ব কন্যারা এলাকা থেকে রবিবার (২৩ আগস্ট) রাতে আনোয়ারা থানার একদল পুলিশ ১২ লিটার চোলাই মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— ওই এলাকার বাসিন্দা মৃত অনিল সর্দারের ছেলে শিবলক সর্দার (৫১) এবং একই এলাকার মৃত অনন্ত চৌধুরীর ছেলে সুমন চৌধুরী (৩২)। 

পুলিশ জানায়, রাতে পূর্ব কন্যারা এলাকা দিয়ে চোলাই মদ আসার গোপন সংবাদ পেয়ে ওই এলাকায় আগে থেকে একদল পুলিশ অবস্থান নেয়। এ সময় তাদের ধাওয়া করে মদসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।