এনআরবি ওয়ার্ল্ডের সভাপতি শহীদুজ্জামান মহাসচিব মোয়াজ্জেম

এনআরবি ওয়ার্ল্ড ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রবাসী বাংলাদেশি, উদ্যোক্তা, ব্যবসায়ী নেতা, পেশাজীবী, শিক্ষাবিদ, বিনিয়োগকারী ও কমিউনিটি নেতারা স্থান পেয়েছেন। নতুন কমিটিতে মোহাম্মদ শহীদুজ্জামান সভাপতি এবং মোয়াজ্জেম এইচ. চৌধুরী মহাসচিব নির্বাচিত হয়েছেন। সম্প্রতি সংগঠনটির নির্বাচন ও কমিটি গঠন হয়েছে বলে গতকাল সোমবার সংগঠনটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নবগঠিত নির্বাহী কমিটিতে উপদেষ্টা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, পরিচালক ও নির্বাহী সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব রয়েছে। ব্যবসা, অর্থনীতি, বিনিয়োগ, স্বাস্থ্যসেবা, প্রকৌশল, শিক্ষা, প্রযুক্তি, আইন, পেশাগত সেবা ও কমিউনিটি উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে তাদের রয়েছে বিস্তৃত অভিজ্ঞতা ও দক্ষতা।

উপদেষ্টা প্যানেলে রয়েছেন ড. কালী প্রদীপ চৌধুরী, ইকবাল আহমেদ ওবিই ডিবিএ, গোলাম ফারুক ভূঁইয়া, শাহ নওয়াজ এমবিএ, ফয়সোল চৌধুরী এমবিই এমএসপি, এইচ এম  ইকবাল, মো. জহিরুল ইসলাম, গিয়াস আহমেদ, ইঞ্জিনিয়ার আবুবকর হানিফ এবং সাজ্জাদ রশিদ।

সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টদের মধ্যে রয়েছেন নাহিদুল খান, ড. শেখ আলীমুজ্জামান, ড. ওয়ালি তাসার উদ্দিন এমবিই ডিবিএ এফআরএসএ, এম মুরাদ ইউসুফ এমবিএ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনায়েত রহমান, ইঞ্জিনিয়ার বদলুর রহমান খান, বশির আহমেদ, সৈয়দুর রহমান রানা, ড. এম জি মওলা মিয়া এমবিই এফআইএম এমসিএম, আবুল হোসেন সিআইপি, রফিক খান সিআইপি, ডিউক খান, আরিফ আহমেদ আশরাফ, মাসুদুর রহমান, উমাইরা আহমেদ, রেহান রেজা এবং মোহাম্মদ আয়ুব আলী।

পরিচালক ও নির্বাহী সদস্যদের মধ্যে রয়েছেন শামসুল হক, আবুবকর সিদ্দিক রানা, মো. এস. ইসলাম (নান্নু), মুহাম্মদ কাদের, প্রফেসর এম. নাসির উদ্দিন পিএইচডি এফএএইচএ, নুরুল ইসলাম এমবিএ এমএসসি বিএ, মো. আবু শাহদাত সরকার, শামসুদ্দিন মাহমুদ, ব্যারিস্টার মনোয়ার হোসেন, মি. রফিক ইসলাম মিয়া আরজু সিআইপি, হেমি হোসেন, কামানাশিস দেব, মোহাম্মদ মওলা (দিলু), কাওসার জামাল, নাসরিন খান, আতীকুর রহমান, এমডি মশিউর আর মজুমদার, সায়েম রেজ্জাক, শাহজাদা মোহাম্মদ আলী খান, আলিম আল রাজী, ওলি খান এমবিই এফআরএসএ পিএইচএফ, এম. ফাইজুল ইসলাম পিএইচডি, ফারহাদ হোসেন, ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরী, মাহতাব মিয়া, আনিসুল কবির জাসির, রহমান টিটু, আলমগীর কবির, স্যাম রিয়া, কাজী জামান, মমিনুল হক, মিজানুর এম. রহমান, গোলাম এম. মাতবর পিএইচডি, রায়হানুল ইসলাম চৌধুরী সিপিএ, মি. খান শাহীন সিপিএ, মোহাম্মদ এমাদুর রহমান, মোহাম্মদ চিশতি, গোলাম মোস্তফা, এসএম ইকবাল হোসাইন ভূঁইয়া, রুদমীলা নওশীন, মো. বেলায়েত হোসেন এবং অরিফুর রহমান (মামুন), পি.ইঞ্জ।

নতুন নেতৃত্বের মূল লক্ষ্য হবে এনআরবি ওয়ার্ল্ডের আন্তর্জাতিক নেটওয়ার্ক সম্প্রসারণ, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পৃক্ততা জোরদার করা, বিনিয়োগ ও ব্যবসার সুযোগ সৃষ্টি, জ্ঞান ও দক্ষতার বিনিময় বৃদ্ধি এবং বাংলাদেশ ও বিশ্বের প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে অর্থনৈতিক ও পেশাগত সম্পর্ক আরও শক্তিশালী করা।