ফায়ার সার্ভিস ও অজঅই-এর যৌথ কমিউনিকেশন এক্সারসাইজ সম্পন্ন

দুর্যোগের সময় বিকল্প যোগাযোগ ব্যবস্থা সচল রেখে উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ( অজঅই )-এর তিন দিনব্যাপী যৌথ কমিউনিকেশন এক্সারসাইজ সফলভাবে সম্পন্ন হয়েছে।

গত ২৩ আগস্ট শুরু হওয়া এ অনুশীলন মঙ্গলবার (২৫ আগস্ট) সমাপ্ত হয়েছে। দেশব্যাপী আয়োজিত এই এক্সারসাইজে ৮ বিভাগের ১৬টি স্থানে ভূমিকম্প, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, তেজস্ক্রিয়তা ও ভূমিধসসহ বিভিন্ন দুর্যোগ পরিস্থিতিতে উদ্ধার কার্যক্রম পরিচালনার অনুশীলন করা হয়।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, নির্দেশনায় বড় দুর্যোগে নিয়মিত যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে গেলে কীভাবে অ্যামেচার রেডিওর মাধ্যমে বিকল্প যোগাযোগ পুনঃস্থাপন করে অপারেশনাল কার্যক্রম সচল রাখা যায়, সেটিই ছিল এ অনুশীলনের মূল উদ্দেশ্য।

চলতি মাসের ২৩ আগস্ট সকাল ১০টায় এক্সারসাইজের উদ্বোধন করেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান, পিএসসি। অনুষ্ঠানে উপপরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মো. মামুনুর রশিদ, ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন, এবং অজঅই-এর সাধারণ সম্পাদক অনূপ কুমার ভৌমিকসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুশীলনের দ্বিতীয় দিন ২৪ আগস্ট মিরপুরে কার্যক্রম পরিদর্শন করেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার, সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। বিকেল সাড়ে ৩টায় অনুশীলন শেষ হওয়ার পর মিরপুরস্থ ইমার্জেন্সি অপারেশন সেন্টার (ঊঙঈ) থেকে লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান বেতারযোগে সব বিভাগের কর্মকর্তা ও অজঅই প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। পরে জুম সভার মাধ্যমে অনুশীলনের মূল্যায়ন শেষে আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করা হয়।