ত্রিশালে ২৫০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

ময়মনসিংহের ত্রিশালে ২৫০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়েছে। 

ত্রিশাল মৎস্য অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ত্রিশাল মৎস্য আড়তের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৫০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের টের পেয়ে মাছের মালিক মাছ ফেলে পালিয়ে যায়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান।  

এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সামসুজ্জামান মাসুম, খামার ব্যবস্থাপক মোজাম্মেল হক, মৎস্য অফিসের অফিস সহকারী আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।