কৃষি মন্ত্রণালয় রাসায়নিক সার বিতরণের সঙ্গে সংশ্লিষ্ট খুচরা বিক্রেতাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম এ নির্দেশনা জারি করেছেন।
মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্রে বলা হয়েছে, খুচরা বিক্রেতারা অনুমোদিত মূল ডিলারদের কাছ থেকে সার কিনে সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি অব্যাহত রাখবেন।