আরপিএমপি কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদকে সরকারি চাকরির প্রচলিত বিধি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করেই প্রায় দুই সপ্তাহ আগে বদলি করা হয়েছে। গত ১২ আগস্ট তাঁর বদলির আদেশ কার্যকর করা হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের বদলি ছিল সরকারি চাকরির স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়ার অংশ। তবে তাঁর বদলি নিয়ে কোনো কোনো গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।

এতে আরও বলা হয়, বিষয়টি নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।