কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু 

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাশিপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৬৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

বুধবার (২৬ আগস্ট) ওই উপজেলার মোবারকগঞ্জ স্টেশনের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহত বৃদ্ধের নাম-পরিচয় জানা যায়নি।  

মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার শাজাহান শেখ এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল ১০টা ৪০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধ। রাস্তা পারাপারের সময় তিনি ট্রেনে কাটা পড়তে পারেন বলে প্রাথমিক ভাবে ধারণা করছেন। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।