পেকুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় পানিতে ডুবে তামজিদ হোসেন তামিম নামের ছয় বছরের এক শিশু মারা গেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের ফতেয়ালী মারপাড়া সংলগ্ন লঞ্চঘাট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত তামিম ‎মগনামা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ফতেয়ালী মারপাড়া এলাকার মাছ ব্যবসায়ী জসিম উদ্দিনের ছেলে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে খেলার ছলে শিশু তামিম বাড়ির পাশের লঞ্চঘাট এলাকায় গিয়ে পানিতে পড়ে যায়। পরে এক পথচারী তাকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।‎