সংগীতজগতের এক উজ্জ্বল নক্ষত্র চলে গেলেন। কিংবদন্তি শিল্পী, গীতিকার, অভিনেত্রী ও সমাজসেবী ডলি পার্টন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর অবশেষে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ছয় দশকেরও বেশি সময়ের বর্ণাঢ্য ক্যারিয়ারে কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন এই মার্কিন তারকা। মাত্র ছয় বছর বয়সে ভুট্টার শিষের পুতুল নিয়ে প্রথম গান লিখে তার সংগীতযাত্রার সূচনা হয়। দীর্ঘ ক্যারিয়ারে ঝুলিতে রয়েছে ১১টি গ্র্যামি পুরস্কার, যার মধ্যে রয়েছে আজীবন সম্মাননা।
‘কোট অব মেনি কালার্স’, ‘জোলিন’ ও ‘আই উইল অলওয়েজ লাভ ইউ’-এর মতো কালজয়ী গান তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। বিশ^জুড়ে তার ১০ কোটিরও বেশি অ্যালবাম বিক্রি হয়েছে।