উত্তরায় স্বেচ্ছাসেবক লীগের মিছিল ব্যানারসহ আটক ১

রাজধানীর উত্তরা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে মিছিল থেকে পোস্টার ও ব্যানারসহ একজনকে আটক করেছে।

গতকাল শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে গাজীপুর-ঢাকা মহাসড়কের উত্তরার জসীম উদদীন এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে র‌্যাব-১ কার্যালয় সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলকারীরা সড়কে বিভিন্ন সেøাগান দিতে থাকেন। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে পুলিশ তাদের ধাওয়া করে একজনকে আটক করে।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা জড়ো হচ্ছিলেন। ওই সময় ধাওয়া করে পোস্টার, ব্যানারসহ একজনকে আটক করা হয়।