কুড়াল দিয়ে শ্বশুরকে কুপিয়ে হত্যা

কালীগঞ্জে মাদকাসক্ত মেয়ের জামাইয়ের কোপে মজিদ মোড়ল (৭০) নামের এক কলা ব্যবসায়ী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার জামালপুর কলাপট্টিতে নিজের দোকানেই কুপিয়ে জখম করা হয় তাকে। পরে সন্ধ্যায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মজিদ মোড়ল জামালপুর মধ্যপাড়া এলাকার মৃত আলতু মোড়লের ছেলে।

অভিযুক্ত মোজাম্মেল হোসেন ওরফে মুজা সরকার (৩৫) উত্তর জামালপুর সরকারপাড়া এলাকার মৃত নোয়াব আলী সরকারের ছেলে এবং মজিদ মোড়লের জামাতা।