যুবদলের কমিটি নিয়ে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া

পটুয়াখালীর দুমকি উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পদবঞ্চিত নেতাকর্মীদের বিরুদ্ধে একটি মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে উভয় পক্ষের নেতাকর্মীরাই ঘটনাস্থল থেকে সরে যান। গতকাল শুক্রবার বিকেলে দুমকি উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এরই ধারাবাহিকতায় গত বুধবার বিকেলে নতুন কমিটির নেতাকর্মীরা সেখানে কর্মসূচি পালন করতে গেলে পদবঞ্চিত নেতাকর্মীদের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় পদবঞ্চিত নেতাকর্মীরা একটি মোটরসাইকেল ভাঙচুর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে তাদের ধাওয়ার মুখে নবঘোষিত কমিটির নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে সরে যান। এর আগে নতুন কমিটিতে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি এমন অভিযোগ তুলে পদবঞ্চিতদের একটি অংশ ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। অন্যদিকে, নতুন কমিটিকে স্বাগত জানিয়ে অপর একটি পক্ষ আনন্দ মিছিল করে।