নাটোরে ইয়াবা-হেরোইনসহ যুবক আটক

নাটোরের লালপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ গ্রাম হেরোইনসহ মো. লাম সরকার (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার মহরকয়া গ্রামে তার বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক লাম সরকার লালপুর উপজেলার মহরকয়া (পশ্চিমপাড়া) গ্রামের মো. আসমত সরকার ও মোছা. জোসনা বেগমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে লালপুর থানার এসআই মো. আঃ জলিলের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মহরকয়া গ্রামের পশ্চিমপাড়ায় লাম সরকারের বসতবাড়িতে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে পুলিশ।

এ ঘটনায় লালপুর থানায় আটক লাম সরকারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। একই দিন তাকে আদালতে সোপর্দ করা হয়।

লালপুর থানা পুলিশের রেকর্ডপত্রে লাম সরকারের বিরুদ্ধে লালপুর থানাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।

লালপুর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের কেনাবেচা ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।