ফুড অ্যান্ড বেভারেজ মার্কেটিং ফেস্ট ৬.০-তে এক মঞ্চে বাংলাদেশের শিল্পনেতারা

বাংলাদেশের ফুড অ্যান্ড বেভারেজ খাতের শীর্ষ ব্যবসায়ী, মার্কেটার এবং ইন্ডাস্ট্রি প্র্যাকটিশনারদের এক মঞ্চে নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ম্যাগি প্রেজেন্টস ফুড অ্যান্ড বেভারেজ মার্কেটিং ফেস্ট ৬.০, পাওয়ার্ড বাই বেকম্যান’স অ্যান্ড পুষ্টি ইন অ্যাসোসিয়েশন উইথ মোজো অ্যান্ড ফুডি, ব্রট টু ইউ বাই কনকা।’

ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশ আয়োজিত ফেস্টের ষষ্ঠ আসর অনুষ্ঠিত হয় ২৮ আগস্ট ২০২৬, রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলের গ্র্যান্ড বলরুমে।

দিনব্যাপী আয়োজনে ২৫ জনের বেশি মার্কেটার, সিইও, বিজনেস হেড ও ইন্ডাস্ট্রি এক্সপার্ট নয়টির বেশি ফোকাসড সেশনে অংশ নেন। আয়োজনে যুক্ত হন ৩০০-এর বেশি পেশাজীবী ও ইন্ডাস্ট্রি পার্টিসিপেন্ট।

বদলে যাওয়া জীবনযাপন, খাদ্যাভ্যাস, ডিস্ট্রিবিউশন মডেল এবং প্রযুক্তি কীভাবে মানুষের ফুড ও বেভারেজ ব্র্যান্ড খোঁজা, বেছে নেওয়া এবং ব্যবহারের অভিজ্ঞতা বদলে দিচ্ছে, সেটিই ছিল আলোচনার অন্যতম কেন্দ্র। কনজিউমার ইনসাইট, ব্র্যান্ড বিল্ডিং, ইনোভেশন, সেলস, রুট-টু-মার্কেট, মার্কেট এক্সপ্যানশন, ডিজিটাল অ্যাক্সেলারেশন, অপারেশনস এবং এক্সিকিউশন নিয়ে বিভিন্ন সেশনে আলোচনা হয়।