ভোলার লালমোহনে ভয়ভীতি দেখিয়ে স্বর্ণালঙ্কার ছিনতাই করে পালানোর সময় স্থানীয়দের সহায়তায় জুয়েল (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ছিনতাই হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে লালমোহন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের টিএনটি রোডে সিটি বিউটি পার্লারের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাস্তা দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তির স্ত্রী ও সন্তানদের ভয়ভীতি দেখিয়ে একটি স্বর্ণের চেইন ও এক জোড়া কানের দুল ছিনিয়ে নেন জুয়েল। এসব স্বর্ণালঙ্কারের ওজন ১৩ আনা ১ রত্তি ৫ পয়েন্ট এবং আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।
ছিনতাই করে পালানোর সময় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে লালমোহন থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে জুয়েলকে হেফাজতে নেয়। এ সময় তার পরনের প্যান্টের পকেট থেকে ছিনতাই হওয়া স্বর্ণালঙ্কারগুলো উদ্ধার করা হয়।
আটক জুয়েল নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার সোলেমানের ছেলে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।