দেশ রূপান্তরে গতকাল শনিবার ‘শৃঙ্খলাহীন পদোন্নতিতে পুলিশে অস্বস্তি’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে পুলিশ সদর দপ্তর। গতকাল পাঠানো এক প্রতিবাদলিপিতে বলা হয়েছে, প্রতিবেদনটিতে পুলিশে পদোন্নতি নিয়ে বিভ্রান্তিকর, অসম্পূর্ণ ও একপেশে তথ্য উপস্থাপন করা হয়েছে, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। পদোন্নতিতে রাজনৈতিক তদবির, অর্থ লেনদেন, অনিয়ম এবং মেধাক্রম উপেক্ষার কথা বলা হয়েছে। অথচ এ সম্পর্কে প্রতিবেদনে কোনো সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়া পদোন্নতি প্রক্রিয়াকে ‘শৃঙ্খলাহীন’ বলে উপস্থাপন করা হয়েছে, যা অত্যন্ত অনভিপ্রেত। পুলিশে পদোন্নতি, বদলি ও পদায়ন সরকারি নিয়ম ও বিধি-বিধানের আলোকে হয়ে থাকে। এক্ষেত্রে মেধা, যোগ্যতা, দক্ষতা, চাকরির রেকর্ড ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয় বিবেচনায় নিয়ে স্বচ্ছতার ভিত্তিতে শৃঙ্খলার সঙ্গে পদোন্নতি প্রদান করা হয়। কারও বিরুদ্ধে অভিযোগ অথবা বিভাগীয় মামলা থাকলে তারা পদোন্নতির জন্য বিবেচিত হন না। পুলিশে পদোন্নতি, বদলি ও পদায়ন সরকারি নিয়ম ও বিধি-বিধানের আলোকে হয়ে থাকে। পুলিশ একটি পেশাদার ও সুশৃঙ্খল বাহিনী। পুলিশ বাহিনী সম্পর্কে এ ধরনের বিভ্রান্তিকর প্রতিবেদন পুলিশ সদস্যদের মনোবল ক্ষুণœ করতে পারে। পাশাপাশি পুলিশ সম্পর্কে জনমনে নেতিবাচক ধারণা তৈরি হতে পারে। বিজ্ঞপ্তি