৪ ডিআইজি প্রিজন্সকে বদলি

কারা অধিদপ্তরের চারজন ডিআইজি প্রিজন্সকে বদলি করা হয়েছে। গতকার রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

এতে জানানো হয়, কর্মকর্তাদের মধ্যে ঢাকা বিভাগ-২ এর গাজীপুরের টিপু সুলতানকে কারা অধিদপ্তরে, কারা অধিদপ্তরের মো. আলতাফ হোসেনকে খুলনা বিভাগীয় সদর দপ্তরে, রংপুর বিভাগের মো. কামাল হোসেনকে ঢাকা বিভাগ-২ এর গাজীপুরে এবং খুলনা বিভাগের মনির আহমেদকে রংপুর বিভাগীয় সদর দপ্তরের কারা উপ-মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।