সৈয়দ অমির ‘বরই মাখা’

বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গানচিত্র নিয়ে।  এবার তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন তরুণ গায়িকা আয়েশা মৌসুমী। গানটির শিরোনাম ‘বরই মাখা’। প্রকাশের পরপরই গানটি শ্রোতা-দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। সালাউদ্দিন সাগরের কথায় গানটির সংগীতায়েজন করেছেন এন ফরহাদ। এতে মডেল হয়েছে সুবর্ণা আক্তার। গানের কোরিওগ্রাফি করেছেন রোহান বিল্লাল। মিউজিক ভিডিও পরিচালনা করেছে শুভ্র মেহরাজ। মিউজিক ভিডিওটি সৈয়দ অমির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। বেশ বড় পরিসরে এবং চোখধাঁধানো সেট ও কোরিওগ্রাফিতে নির্মিত হয়েছে এর ভিডিও। ভিডিওতে শিল্পীদের জমকালো উপস্থিতি এবং প্রাণবন্ত নাচ গানটির ভিজ্যুয়াল অ্যাপিলকে অনেকখানি বাড়িয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় গানটির ছোট ছোট ক্লিপস ও রিলস এখন বেশ ট্রেন্ডিংয়ে রয়েছে। সৈয়দ অমির বলেন, ‘আমার চ্যানেলে এর আগে বেশিরভাগ গানে আমি ও আঁচল পারফর্ম করেছি। কিন্তু এবার একেবারেই নতুন একজন মডেলেরে সঙ্গে পারফর্ম করেছি। গানটি প্রকাশের পর বেশ সাড়াও পাচ্ছি। সবকিছু মিলিয়ে আমার বিশ্বাস, ‘বরই মাখা’ গানটি দর্শকদের ভালোবাসা পাবে।