জুয়া খেলার অভিযোগে চট্টগ্রামে ছয়জন গ্রেপ্তার 

চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকায় জুয়া খেলার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ৩ হাজার ৭৭৫ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) রাতে নগরের ডিএসপি ঘাট এলাকার একটি মেসঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন- ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ এলাকার হেলাল উদ্দিন (৪৪), পাবনার ভাঙ্গুড়া উপজেলার মেন্দা স্বর্ণকারপাড়া এলাকার মিজানুর রহমান (৫০), ভোলার শশীভূষণ উপজেলার করিমপুরের কামাল হোসেন (৩৭), লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরলক্ষ্মী এলাকার দিলদার (৩৬), ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ এলাকার নজরুল (৪২) এবং নোয়াখালীর হাতিয়া উপজেলার খিরুদিয়া এলাকার বুলবুল (৩৫)। বর্তমানে তারা সদরঘাটের ডিএসপি ঘাট এলাকায় বসবাস করেন। 

বিষয়টি নিশ্চিত করে সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, গ্রেপ্তার ৬ জনের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশের ৯৪ ধারায় সদরঘাট থানায় নন-এফআইআর প্রসিকিউশন মামলা করা হয়েছে। আজ সোমবার (৩১ আগস্ট) তাদের আদালতে পাঠানো হয়েছে।