কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামালপুর পৌরসভার উত্তর গোয়াবাড়ি এলাকায় ১৪ বছর বয়সী মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে উজ্জল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই শিশুর বাবা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় শিশুটির মা হামিদা বেগম বাদী হয়ে জামালপুর সদর থানায় অভিযোগ দায়ের করেন।

 

জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক জানান, অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে অভিযান চালিয়ে উজ্জলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার উজ্জল উত্তর গোয়াবাড়ি এলাকার মৃত ওয়াছের আলীর ছেলে।

পুলিশ জানায়, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।