নজরুল বর্ষ উপলক্ষে দিনাজপুরের নবাবগঞ্জে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান মো. আজাদ রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বণিক, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো.শাফিউল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা.মাছুমা আক্তার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষক ও শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম নিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।