সবচেয়ে লম্বা মরিচ

সবচেয়ে বড় মরিচ উৎপাদনের রেকর্ড ছিল সুইজারল্যান্ডের শখের বাগানি জুর্গ ভিসলির। এবার ৫২ দশমিক ৫ সেন্টিমিটার লম্বা একটি মরিচ ফলিয়ে নিজের করা বিশ্বরেকর্ডই নতুন করে ভেঙেছেন তিনি। লম্বায় মরিচটি একটি রান্নাঘরের বেলনের চেয়েও বড়, প্রায় শিশুদের টেনিস র‌্যাকেটের সমান।

১১ আগস্ট সুইজারল্যান্ডের থুরগাউয়ের ডোজভিলে মরিচটির দৈর্ঘ্য আনুষ্ঠানিকভাবে মাপা হয়। এর দৈর্ঘ্য পাওয়া যায় ৫২ দশমিক ৫ সেন্টিমিটার (১ ফুট ৮ দশমিক ৬ ইঞ্চি)। প্রায় এক দশকে এই শখের বাগান চাষি সবচেয়ে লম্বা মরিচের বিশ্বরেকর্ড ভেঙেছে মোট তিনবার ভেঙেছেন।

জুর্গের সব রেকর্ড করা মরিচ এসেছে ‘জো’স লং’ নামের এক ধরনের ক্যায়েন মরিচ থেকে। গত এক দশকে আগের মৌসুমের সবচেয়ে ভালো মরিচের বীজ থেকে বীজ রেখে নিজস্ব একটি জাত তৈরি করেছেন তিনি। নাম দিয়েছেন ‘ভিসলি বিগ লং’। জুর্গ অবশ্য এখানেই থামতে চান না। তিনি জানিয়েছেন, আরও লম্বা মরিচ ফলানো সম্ভব। এ ক্ষেত্রে মরিচকে সোজা রাখাই বড় চ্যালেঞ্জ। কারণ, লম্বা মরিচ সহজেই বাঁকা হয়ে যেতে থাকে। সোজা করতে গেলে অনেক সময় সেটি ভেঙে যায়। শখের এই সবজি চাষি মরিচ ছাড়াও বিভিন্ন সবজি ফলিয়ে নিজ দেশে সাফল্য পেয়েছেন। এক সময় শসা, গাজর, বিট, লাল বাঁধাকপি, ট্রম্বোলিনো স্কোয়াশ, লম্বা লাউ, বিশাল কুমড়াসহ বিভিন্ন সবজিতে তার ২০টির বেশি সুইস রেকর্ড ছিল।