বিয়ে করলেন মিষ্টি জান্নাত, বর ব্যবসায়ী

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী ও চিকিৎসক মিষ্টি জান্নাত বিয়ে করেছেন। সম্প্রতি নিজের সামাজিক মাধ্যমে ‘গট ম্যারিড’ স্ট্যাটাস যুক্ত করে নিজেই এ তথ্য নিশ্চিত করেন তিনি। তিনি জানান, হুট করে নয়, বরং বেশ কিছুদিন আগেই এক ব্যবসায়ীকে বিয়ে করেছেন তিনি।

তবে এখনই স্বামীর নাম, পরিচয় কিংবা বিয়ের সুনির্দিষ্ট তারিখ প্রকাশ করতে রাজি নন মিষ্টি। তবে এতদিন বিষয়টি প্রকাশ করেননি।

তার মতে, বিয়ে ও প্রেম নিয়ে অনেকেই তাকে নিয়মিত বিরক্ত করছিলেন। ফোন করে দেখা করতে চাওয়া, বিদেশে গিয়ে দেখা করার কথা বলা কিংবা প্রেমের প্রস্তাব দেওয়ার মতো ঘটনায় তিনি বিরক্ত হয়ে উঠেছিলেন। অভিনয়ের পাশাপাশি একটি ডেন্টাল ক্লিনিক ও ব্যবসা পরিচালনাতেই এখন ব্যস্ত সময় পার করছেন তিনি।