মাসুদুজ্জামান সিটিজেনস ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান

মাসুদুজ্জামান সর্বসম্মতিক্রমে সিটিজেনস ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার ব্যাংকটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মাসুদুজ্জামান দেশের তৈরি পোশাক শিল্প খাতে দীর্ঘ ২৮ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন স্বনামধন্য ব্যবসায়ী এবং সিটিজেনস ব্যাংকের অন্যতম স্পন্সর পরিচালক। তিনি মডেল ডি ক্যাপিটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রাইন ড্রেস লিমিটেড, সাদিয়া ফ্যাশন ওয়্যারস লিমিটেডের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক।

এ ছাড়াও তিনি এমব্রো আর্চ, ওশান কালার, স্টেপ টু রেইনবো, আটলান্টিক অ্যাকসেসরিজ, সাদিয়া প্যাকেজিং অ্যান্ড অ্যাকসেসরিজ এবং কেয়ামা কালার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। রপ্তানির ক্ষেত্রে অসামান্য পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ তিনি টানা ছয়বার সরকার কর্তৃক বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হন।