বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

দেশজুড়ে মাতৃ, নবজাতক ও শিশু স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। যা বাংলাদেশি মুদ্রার ২৯ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা। গতকাল সোমবার সকালে পঞ্চগড় জেলা হাসপাতাল পরিদর্শন করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানের কাছে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবাবিষয়ক প্রশিক্ষণ মডেল হস্তান্তর করা হয়।

এ সময় রাষ্ট্রদূত আরও জানান, যুক্তরাষ্ট্রের বৃহত্তর এই সহায়তার মধ্যে রয়েছে নবজাতকের শরীর উষ্ণ রাখার (হবনিড়ৎহ ধিৎসবৎং) ও শ্বাস-প্রশ্বাসে সহায়তাকারী সরঞ্জাম (নৎবধঃযরহম বয়ঁরঢ়সবহঃ), গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য থেরাপিউটিক ফুড এবং টিকার কার্যকারিতা বজায় রাখার উপকরণ (সধরহঃধরহ পড়ষফ পযধরহ ংঁঢ়ঢ়ষরবং)। যুক্তরাষ্ট্রের অর্থায়নে ঋঐও ৩৬০, ঔযঢ়রবমড়, ঔঝও ও ইউনিসেফের মাধ্যমে এসব সরঞ্জাম ও উপকরণ দুর্গম এলাকাসহ দেশজুড়ে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির একটি অংশ এটি। স্বাস্থ্য আমাদের সহযোগিতার প্রাচীনতম ক্ষেত্রগুলোর মধ্যে একটি। যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য স্বাস্থ্য সহায়তা প্রদান অব্যাহত রেখেছে, যা মূলত সংক্রামক রোগ এবং সংক্রামক রোগ প্রতিরোধের ওপর ফোকাস করে, তবে আজ আমরা যেমন এখানে দেখেছি, মাতৃ ও শিশু স্বাস্থ্যেও কিছু অব্যাহত সমর্থন রয়েছে।

এই সহায়তা বাস্তবভিত্তিক অংশীদারত্বের মাধ্যমে স্বাস্থ্যব্যবস্থা সুদৃঢ় করা এবং যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য খাতের উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখছে।। দেশজুড়ে মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে তিনি তেঁতুলিয়া উপজেলায় অবস্থিত চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা এবং মহানন্দা নদী পরিদর্শন করেন। পরে হাসপাতাল পরিদর্শন শেষে পঞ্চগড় সার্কিট হাউজে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের সঙ্গে মতবিনিময় করেন এবং তার আমন্ত্রণে মধাহ্ন ভোজে অংশ নেন। এ সময় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন ও পুলিশ সুপার আবু সাঈম উপস্থিত ছিলেন।

সমতলের চা-বাগান ও ২শ বছরের পুরনো আমগাছ পরিদর্শন : ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী ২০০ বছরের পুরনো এশিয়ার সর্ববৃহৎ আমগাছ ও সমতলের চা বাগান পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। গতকাল সোমবার বিকেলে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী সীমান্তের আমগাছ ও সীমান্তের নিটলডোবা গ্রামে সমতলের চা বাগান পরিদর্শন করেন। তিনি চা বাগানের শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং নিজে শ্রমিক সেজে বাগানে চা-এর পাতা তোলেন।