দেশে সবশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজনেরই মৃত্যু হয়েছে ঢাকায় এবং একজন বরিশাল বিভাগের। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ২৫৬ শিশু। গত রবিবার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত মৃত্যুর ঘটনাগুলো ঘটে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৮৭৪ জন। গতকাল সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।