বিশেষ শিশুদের জীবনমান উন্নয়ন ও অটিজম বিষয়ে দীর্ঘদিনের কাজের স্বীকৃতি হিসেবে ‘মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের (এসবিজি) ভাইস চেয়ারম্যান, বসুন্ধরা গ্রুপের পরিচালক ও বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়াশা সোবহান। গত শনিবার ঢাকার একটি হোটেলে সার্ক কালচারাল ফোরাম আয়োজিত অনুষ্ঠানে ‘আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু অটিজম’ ক্যাটাগরিতে তাকে এ সম্মাননা দেওয়া হয়। বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে বিশেষ শিশুদের শিক্ষা, যতœ ও সার্বিক বিকাশে ইয়াশা সোবহানের ধারাবাহিক কাজের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়েছে।
২০১৭ সালে যাত্রা শুরু করা বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন বর্তমানে ৬০০-এর বেশি বিশেষ শিশুর শিক্ষা ও বিকাশে কাজ করছে। শিশুদের জন্য শিক্ষা ও প্রয়োজনীয় যতেœর পাশাপাশি তাদের সামগ্রিক বিকাশে সহায়ক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। বিশেষ শিশুদের প্রয়োজন ও সক্ষমতা অনুযায়ী শিক্ষা, থেরাপি, দক্ষতা উন্নয়ন এবং আরও স্বাবলম্বী হয়ে ওঠার সুযোগ তৈরিতে কাজ করছে ওই ফাউন্ডেশনটি।
বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে ইয়াশা সোবহান এ সব কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবেযুক্ত রয়েছেন। বিশেষ শিশুদের নিয়ে কাজের পাশাপাশি তার সামাজিক উদ্যোগ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যেও বিস্তৃত। তিনি থ্যালাসেমিয়া নিরাময় সংস্থার কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগে সহায়তা করছেন।