শাহজাদপুরে ট্রাক চাপায় নিহত ১ 

শাহজাদপুর-এনায়েতপুর আঞ্চলিক সড়কে বালুবাহি ট্রাক চাপায় ১ জন নিহত হয়। এ দুর্ঘটনায় আরও ৫ জন আহত হয়েছে। 

জানা গেছে, উপজেলার শ্রীফলতলা ব্রিজের কাছে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে যাত্রিবাহি একটি মিশুকে বালু বোঝাই দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দিলে মিশুকের ৬ যাত্রী দুর্ঘটনার কবলে পড়ে। এদের মধ্যে রুহুল আমিন (৫৫) ঘটনা স্থলেই নিহত হয়। 

নিহত রুহুল আমিনের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামে। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, দুর্ঘটনাল সময় প্রচন্ড বুষ্টি হচ্ছিল।