কালিগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী দলের উদ্যোগে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সারা দেশে জাঁকজমকভাবে উদযাপিত হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে কালিগঞ্জ আর আর এল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাষ্টারের সভাপতিতে ও উপজেলা বিএনপির সদস্য সচিব মো. খালেকুজ্জামান বাবলুর সঞ্চালনায় ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভায় বক্তব্য রাখেন গাজীপুর ৫ আসনের সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রীর আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াসহ দেশবাসীর জন্য দোয়া ও মোনাজাত করা হয়।